Annapurna Bhandar Scheme: ১ জুন থেকে মহিলাদের মাসে ৩,০০০ টাকা? আবেদন পদ্ধতি ও যোগ্যতা জানালেন অগ্নিমিত্রা পাল
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর মহিলাদের জন্য বড় ঘোষণা করল বিজেপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে ১ জুন থেকেই শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে এই নতুন প্রকল্পে অনুদানের পরিমাণ দ্বিগুণ করে মাসিক ৩,০০০ টাকা করা হয়েছে।
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন:
আবেদন পদ্ধতি:
অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে।
মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে সহজে আবেদন করতে পারেন, তার জন্য অত্যন্ত সরল অনলাইন পদ্ধতি তৈরি করা হচ্ছে।
যাঁরা উচ্চশিক্ষিত নন বা প্রথাগত শিক্ষার আলো দেখেননি, তাঁদের সুবিধার্থে পদ্ধতিটি সহজবোধ্য রাখা হবে।
কারা পাবেন এই সুবিধা?
যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন।
যাঁরা সিএএ (CAA)-র জন্য আবেদন করেছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন।
যাঁদের নাম ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে, তাঁদের ক্ষেত্রে উপযুক্ত যাচাইকরণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
যাঁরা ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁদের নাম বাদ যাবে না এবং তাঁরা প্রকল্পের সুবিধা পাবেন।
কারা যোগ্য নন?
মৃত ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
রোহিঙ্গা বা বাংলাদেশিরা এই প্রকল্পের আওতায় আসবেন না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন