Howrah TMC Leader: সুড়ঙ্গের নীচে বিলাসবহুল ঘর! শপিং মলের কর্মী থেকে ‘ডন’—কে এই হাওড়ার TMC নেতা শামিম আহমেদ?
রাজ্যে ভোটের ফল ঘোষণার পর চওড়া বস্তি এলাকায় অশান্তির অভিযোগ ওঠে। বিজেপির দাবি, ওই এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় শামিম আহমেদ ও তাঁর অনুগামীদের ভূমিকা ছিল। বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
এই ঘটনার পর থেকেই শামিম পলাতক বলে দাবি। পুলিশ কয়েকজনকে আটক করলেও মূল অভিযুক্ত শামিম আহমেদ (Shamim Ahmed) কে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
আগেও উঠেছিল গুরুতর অভিযোগ
শামিম আহমেদের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। রামনবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগেও তাঁর নাম জড়িয়েছিল বলে জানা যাচ্ছে। সেই ঘটনায় তদন্তভার নেওয়ার পর NIA তাঁকে গ্রেফতার করেছিল বলেও দাবি করা হচ্ছে।
তবে সাম্প্রতিক তল্লাশি এবং বাড়ির ভিতরের ভাইরাল ছবি নিয়ে হাওড়া সিটি পুলিশের কর্তারা বিস্তারিত মন্তব্য করতে চাননি বলে জানা যাচ্ছে।
রাজনৈতিক তরজা তুঙ্গে
শামিমের বাড়ির গোপন সুড়ঙ্গ ও বিলাসবহুল ঘর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় দাপট চালাতেন শামিম। অন্যদিকে, তৃণমূলের তরফে এখনও এই অভিযোগ নিয়ে স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।
এখন তদন্তকারীদের সামনে বড় প্রশ্ন—এই বিলাসবহুল ঘর কী কাজে ব্যবহার হত? সুড়ঙ্গের উদ্দেশ্য কী ছিল? এবং পলাতক শামিম আহমেদ কোথায় লুকিয়ে আছেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন