উচ্চ মাধ্যমিক ২০২৬: ৪৯৬ পেয়ে রাজ্যসেরা আদৃত পাল, মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার

Author
By Bapan Biswas
Published:
Follow Us

উচ্চ মাধ্যমিক ২০২৬ ফলাফলে ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যসেরা আদৃত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সাফল্য

কলকাতা: পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৭৬ দিনের মাথায় প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল৷ এ বছরের মেধা তালিকায় কার্যত আধিপত্য বিস্তার করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন৷ ৪৯৬ নম্বর (৯৯.২ শতাংশ) পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন মিশনের ছাত্র আদৃত পাল৷

মেধা তালিকার শীর্ষ স্থানাধিকারী:

প্রথম: আদৃত পাল (৪৯৬ নম্বর), নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন৷


দ্বিতীয়: যৌথভাবে দ্বিতীয় হয়েছেন তিনজন— জিষ্ণু কুণ্ডু (রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ), ঋতব্রত নাথ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) এবং ঐতিহ্য পাঁচাল (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)৷ তাঁদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৫৷


জেলাভিত্তিক সাফল্যের খতিয়ান:

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাশের হারের নিরিখে বাকি জেলাগুলিকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর৷ ৯৪.১৯ শতাংশ পাশের হার নিয়ে তালিকার শীর্ষে রয়েছে এই জেলা৷ সাফল্যের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া৷ মেধা তালিকার প্রথম দশের মধ্যে কলকাতার ৪ জন পরীক্ষার্থী স্থান করে নিয়েছেন৷ পাশাপাশি, প্রথম দশে ছাত্রীদের উপস্থিতি বিশেষভাবে নজরকাড়া, মোট ৮ জন ছাত্রী প্রথম দশে রয়েছেন৷


এক নজরে পরীক্ষার্থীর সংখ্যা:

সংসদ সভাপতি পার্থ কর্মকার সাংবাদিক বৈঠকে জানান যে, এ বছর মোট ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন


  পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন৷ এর মধ্যে:

চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন

দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছেন ৫৯ হাজার ৪৫২ জন

পুরোনো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন ১৫ হাজার ৪৯৫ জন


উল্লেখ্য, আজ বেলা ১১টা থেকেই পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারছেন৷

এই খবরটি শেয়ার করুন
Facebook WhatsApp X

মন্তব্যসমূহ