বিধানসভার পর এবার লড়াই এজলাসে! আইনজীবীর কালো পোশাকে হাইকোর্টে মমতা

Author
By Bapan Biswas
Published:
Follow Us



 কলকাতা:
নির্বাচনের আগে গিয়েছিলেন দেশের শীর্ষ আদালতে। আর নির্বাচনের ফলাফল প্রকাশের পর এবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর বেশে সশরীরে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে কালো শামলা পরে হাইকোর্ট চত্বরে তাঁর এই আকস্মিক উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।


ঘটনার নেপথ্যে:

ভোট মেটার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তির অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র তথা আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। দলীয় সূত্রের খবর, ঘরছাড়া কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার ও অশান্তির প্রতিবাদে খোদ মমতাই আজ সওয়াল করবেন।


রাজনৈতিক সমীকরণ:

২৯৩টি আসনে ভোটগণনা হওয়া এই নির্বাচনে চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে:

বিজেপি জয়ী হয়েছে ২০৭টি আসনে।

তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৮০টি আসনে।

কংগ্রেস ২টি, সিপিএম ১টি, আইএসএফ ১টি এবং এজেইউপি ২টি আসনে জয়লাভ করেছে।


তৃণমূলের বার্তা:

মমতার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়ে তৃণমূল কংগ্রেস সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, সত্য, ন্যায়বিচার এবং সাংবিধানিক মূল্যবোধের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অদ্বিতীয়। তিনি বারবার প্রমাণ করছেন যে, সংকটের সময়ে তিনি বাংলার মানুষকে একা ছেড়ে যান না এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাঁর সাহস অতুলনীয়।


উল্লেখ্য, এর আগে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসেও সওয়াল করেছিলেন তিনি। এবার হাইকোর্টের এজলাসে তাঁর সওয়াল রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

এই খবরটি শেয়ার করুন
Facebook WhatsApp X

মন্তব্যসমূহ