Tamil Nadu Chief Minister C. Joseph Vijay (Thalapathy Vijay):মুখ্যমন্ত্রী হতেই থালাপতি বিজয়ের বড় সিদ্ধান্ত, তামিলনাড়ুতে বন্ধ হচ্ছে ৭১৭টি মদের দোকান

 ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের


মুখ্যমন্ত্রী হতেই বড় পদক্ষেপ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। রাজ্যজুড়ে ৭১৭টি TASMAC মদের দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। স্কুল, কলেজ, মন্দির, ধর্মীয় স্থান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি থাকা দোকানগুলিই মূলত বন্ধ করা হবে বলে রিপোর্টে জানানো হয়েছে।

২ সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ

রিপোর্ট অনুযায়ী, এই মদের দোকানগুলি সংবেদনশীল এলাকার ৫০০ মিটারের মধ্যে রয়েছে। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে সেগুলি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য, সামাজিক পরিবেশ এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে তামিলনাড়ু সরকার জানিয়েছে।

ভোট প্রতিশ্রুতি পূরণের পথে TVK সরকার

বিজয়ের দল Tamilaga Vettri Kazhagam (TVK) ভোটের সময় মদ নিয়ন্ত্রণ নিয়ে কড়া অবস্থানের বার্তা দিয়েছিল। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটলেন বিজয়। তবে TASMAC থেকে তামিলনাড়ু সরকারের বিপুল রাজস্ব আসে, তাই এই সিদ্ধান্ত রাজনৈতিক ও অর্থনৈতিক—দু’দিক থেকেই বড় বলে মনে করা হচ্ছে। 

মন্তব্যসমূহ