PM Modi convoy reduced: তেলের খরচ কমাতে বড় ঘোষণা মোদীর! অর্ধেক হচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ির বহর, জোর ইভি-তে

PM Modi convoy reduced by 50 percent austerity fuel saving EV SPG security India Iran war impact

 ইরান যুদ্ধের আবহে বিশ্বজুড়ে তৈরি হওয়া চরম অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলায় এবার 'কৃচ্ছ্রসাধন'-এর পথে হাঁটল ভারত সরকার। বুধবার সরকারি সূত্রে খবর, জ্বালানি সাশ্রয় এবং খরচ কমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নিজস্ব নিরাপত্তা কনভয়ের বহর একধাক্কায় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আবেদনের পর এবার নিজেই সামনে থেকে নেতৃত্ব দিতে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি。


নিরাপত্তা ও প্রযুক্তিতে রদবদল:

প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) কাজ শুরু করে দিয়েছে। তবে স্পষ্ট জানানো হয়েছে যে, গাড়ির সংখ্যা কমলেও প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রোটোকলে কোনও আপস করা হবে না। এর পাশাপাশি কনভয়ে পেট্রোল-ডিজেলের গাড়ির বদলে বৈদ্যুতিক যানবাহনের (EV) ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন মোদী। তবে সাশ্রয়ের লক্ষ্যে এই পরিবর্তনের জন্য নতুন কোনও গাড়ি না কেনার নির্দেশও দিয়েছেন তিনি।


নেতৃত্ব যখন সামনে থেকে:

সম্প্রতি হায়দরাবাদের এক সভা থেকে প্রধানমন্ত্রী নাগরিকদের এক বছরের জন্য সোনা কেনা স্থগিত রাখা এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আর্জি জানিয়েছিলেন। তাঁর এই আহ্বানের পর গত কয়েকদিনে অসম ও গুজরাট সফরে মোদীর কনভয়ে গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম দেখা গিয়েছে।


এই কৃচ্ছ্রসাধন অভিযানের প্রভাব পড়েছে কেন্দ্রীয় মন্ত্রক এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতেও। মধ্যপ্রদেশ ও রাজস্থানের মুখ্যমন্ত্রীরা ইতিমধেই নিজেদের গাড়ির বহর ছোট করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিলও তাঁর এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে এবং বিদেশি মুদ্রার ভাণ্ডার রক্ষা করে দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

মন্তব্যসমূহ