আলু থেকে সবজি, বর্ডারে আর আটকাবে না লরি! নবান্ন থেকে কৃষকদের স্বস্তির বার্তা শুভেন্দু
কলকাতা: ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই সোজা নবান্নে পৌঁছে প্রথম প্রশাসনিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ক্ষমতায় আসার পর নবান্ন থেকে এটাই ছিল তাঁর প্রথম বৈঠক, যেখান থেকে তিনি রাজ্যের কৃষকদের জন্য একগুচ্ছ স্বস্তির খবর শোনালেন৷
আলু ও কৃষিপণ্যে আর নেই 'বর্ডার' বাধা:
এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানান যে, বিগত সরকারের আমলে কৃষকদের অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে。 তিনি স্পষ্ট নির্দেশ দেন-
এখন থেকে অন্য রাজ্যে আলু বা অন্য কৃষিপণ্য পাঠাতে আর কোনও বাধা দেওয়া চলবে না৷
আন্তঃরাজ্য সীমান্তের (Inter-state border) কোনও চেকপোস্টে আলু, পেঁয়াজ বা কোনও প্রাণীজ পণ্য সরবরাহের সময় লরি আটকে কৃষকদের হয়রানি করা যাবে না৷ আজ থেকেই এই নিয়ম কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি৷
দুর্নীতির বিরুদ্ধে বড় যুদ্ধের ডাক:
শুধুমাত্র কৃষি নয়, প্রশাসনিক স্বচ্ছতা আনতেও বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলবে৷ প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই জনসমক্ষে আসবে৷ দুর্নীতি দমনে পরবর্তী ক্যাবিনেট বৈঠকে আরও কিছু বড়সড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷
এদিন সকালে বিধানসভার সিঁড়িতে নতজানু হয়ে প্রণাম জানিয়ে এবং নিজের ঘরে পুজো সেরে শপথ নেন শুভেন্দু৷ তারপরই নবান্নে গিয়ে কাজে যোগ দিয়ে কার্যত বুঝিয়ে দিলেন, নতুন সরকার মানুষের প্রত্যাশা পূরণে 'অ্যাকশন মোডে' রয়েছে৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন