Prateek Yadav Death: অখিলেশের ভাই প্রতীক যাদবের আকস্মিক মৃত্যু, ৩৮ বছরেই প্রয়াত মুলায়ম-পুত্র

Prateek Yadav death news, Mulayam Singh Yadav younger son passes away at 38 in Lucknow
 

দায়িত্ব নিয়েই কড়া বার্তা নতুন মন্ত্রীদের

নতুন সরকারের পাঁচ মন্ত্রীর দপ্তর বণ্টনের পর দায়িত্ব বুঝে নিয়েই কড়া বার্তা দিলেন নবনিযুক্ত মন্ত্রীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, আগের মতো কোনও এক ব্যক্তির ইচ্ছায় নয়, এবার সরকার চলবে জনস্বার্থ ও সুশাসনের লক্ষ্যে। দুর্নীতি, অন্যায় এবং প্রশাসনিক গাফিলতিতে জিরো টলারেন্স নীতির কথাও ঘোষণা করেছেন তাঁরা।

পঞ্চায়েত দপ্তরে দিলীপ ঘোষের বার্তা

মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরে গিয়ে অফিসার ও কর্মীদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, দপ্তরে দীর্ঘদিন নিয়োগ হয়নি এবং কর্মী সঙ্কট রয়েছে। সব সমস্যা খতিয়ে দেখে দ্রুত কাজ শুরু হবে বলেও আশ্বাস দেন তিনি।
দিলীপের স্পষ্ট বক্তব্য, শুধু দপ্তরে বসে নয়, মাঠে নেমেই তিনি কাজ করতে চান। পঞ্চায়েতে কী ধরনের অনিয়ম ও নাটক হয়েছে, তা তিনি জানেন বলেও ইঙ্গিত দেন। তাঁর কথায়, সেসব যাতে আর না হয়, তার পথ বের করতে হবে।

নারী সুরক্ষায় অগ্নিমিত্রার জিরো টলারেন্স

নারী–শিশু ও সমাজকল্যাণ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর অগ্নিমিত্রা পাল জানান, মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই তাঁর প্রথম অগ্রাধিকার। দল-মত নির্বিশেষে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
অগ্নিমিত্রার দাবি, বর্তমান সরকারের আমলে মহিলারা দিন-রাত নির্বিঘ্নে বাইরে বেরোতে পারবেন। তিনি আরও বলেন, মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় যে কোনও থানায় জিরো এফআইআর নেওয়ার ব্যবস্থা থাকবে।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী বললেন?

অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগামী ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তার আগে কিছু নাম ও তথ্য খতিয়ে দেখা হবে।
তিনি দাবি করেন, যাঁদের নাম বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় বাদ পড়েছে, যাঁরা প্রয়াত হয়েছেন, অথবা যাঁরা ভারতীয় নাগরিক নন—এমন ক্ষেত্রে তালিকা পুনরায় যাচাই করা হবে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আইনি ও প্রশাসনিক মহলে প্রশ্নও উঠেছে।

রেশন দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি অশোক কীর্তনিয়ার

নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া দায়িত্ব নিয়েই রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, রেশন দুর্নীতির শিকড়ে পৌঁছতে নতুন সরকার খুব বেশি সময় নেবে না।
তিনি বলেন, যাঁদের মাধ্যমে দুর্নীতি হয়েছে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মে মাসে কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলেও জুন থেকে উপভোক্তারা উন্নত মানের খাদ্যসামগ্রী পাবেন বলেও আশ্বাস দেন তিনি।

ভুয়ো শংসাপত্রে কড়া অবস্থান ক্ষুদিরাম টুডুর

আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর জাতি কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ভুয়ো জাতি শংসাপত্রের ভিত্তিতে যাঁরা সরকারি সুবিধা ভোগ করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শংসাপত্র বাতিল করা হবে এবং সরকারি সুবিধাও বন্ধ করে দেওয়া হবে।

জিরো টলারেন্স নীতির বার্তা

সব মিলিয়ে দায়িত্ব নিয়েই নতুন মন্ত্রীরা স্পষ্ট করে দিয়েছেন, প্রশাসনিক গাফিলতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চলেছে সরকার। পঞ্চায়েত থেকে খাদ্য, নারীকল্যাণ থেকে অনগ্রসর শ্রেণি—সব ক্ষেত্রেই পরিবর্তনের বার্তা দিতে চাইছে নতুন মন্ত্রিসভা।।

মন্তব্যসমূহ