Suvendu Adhikari convoy cut:ছোট হলো মুখ্যমন্ত্রীর কনভয়, বাসে চড়ে শপথ নিতে এলেন শুভেন্দু-বাহিনী
বাংলার সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগেই জনহিতকর ও মিতব্যয়িতার বড় বার্তা দিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃচ্ছ্রসাধন নীতিকে পাথেয় করে নিজের কনভয়ের বহর একধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
জ্বালানি সাশ্রয়ে মোদী-মডেল:
বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকট ও আর্থিক চাপের মুখে প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি নিজের কনভয়ের আকার ৫০ শতাংশ হ্রাস করেছেন৷ সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে বাংলার মুখ্যমন্ত্রীও আজ বিধানসভায় শপথ গ্রহণের আগে থেকেই নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ কার্যকর করেছেন৷ মূলত সরকারি খরচ ও জ্বালানি সাশ্রয় করাই এই সিদ্ধান্তের নেপথ্য লক্ষ্য বলে জানা গিয়েছে৷
বিধায়কদের বাসে চড়ে আগমন:
মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের রেশ দেখা গেল বিজেপির বাকি বিধায়কদের মধ্যেও। এদিন শপথ অনুষ্ঠানে যোগ দিতে অধিকাংশ বিজেপি বিধায়ক ব্যক্তিগত বিলাসবহুল গাড়ির বদলে বাসে চড়ে বিধানসভায় উপস্থিত হন৷ মনে করা হচ্ছে, উত্তরপ্রদেশের 'নো ভেহিকেল ডে'-র ধাঁচেই পশ্চিমবঙ্গ সরকারও আগামী দিনে সপ্তাহে অন্তত একদিন জ্বালানি সাশ্রয় দিবস পালনের পথে হাঁটতে পারে৷
শপথ গ্রহণ পর্ব:
আজ বিধানসভায় প্রথম দিনে ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়৷ এদিন মূলত উত্তরবঙ্গ এবং নদিয়া ও দুই ২৪ পরগণার বিধায়করা শপথ নেন। আগামীকাল বাকি জেলাগুলির বিজয়ীদের শপথগ্রহণ সম্পন্ন হবে৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন