ইতিহাস ছুঁল ব্রিগেড! বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
শনিবাসরীয় দুপুরে এক নতুন রাজনৈতিক যুগের সূচনা হলো পশ্চিমবঙ্গে। সমস্ত জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে গড়ের মাঠের মেগা মঞ্চে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর.এন রবি।
ঐতিহাসিক এই শপথের মূল তাৎপর্য:
প্রথম গেরুয়া মুখ্যমন্ত্রী: স্বাধীনতার পর বাংলার বুকে এই প্রথমবার ক্ষমতায় এল বিজেপি। আর সেই প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাসের পাতায় পাকাপাকিভাবে নিজের নাম লেখালেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের নবম মুখ্যমন্ত্রী: বাংলার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে নবম ব্যক্তি হিসেবে প্রশাসনিক সর্বোচ্চ পদের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি।
রাজ্যপালের উপস্থিতিতে শপথ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একঝাঁক ভিভিআইপি এবং লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আজ ঐতিহাসিক ব্রিগেড ময়দানে রাজ্যপাল আর.এন রবির কাছে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু।
শপথগ্রহণ পর্ব সম্পন্ন হতেই ‘জয় শ্রী রাম’ ও ‘বন্দে মাতরম’ ধ্বনিতে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত জনসমুদ্র। আর এই শপথের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলায় শুরু হয়ে গেল প্রথম বিজেপি সরকারের পথচলা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন