West Bengal Illegal Toll Gate Crackdown: রাজ্যে কি এবার বন্ধ হচ্ছে তোলাবাজি? সব অবৈধ টোলগেট উচ্ছেদের নজিরবিহীন নির্দেশ

 

রাজ্যের রাজপথকে অবৈধ আদায়মুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার রাতে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের দপ্তর থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে。 এই বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁদের অধীনে থাকা এলাকায় যত অবৈধ টোলগেট, ড্রপগেট, ব্যারিকেড কিংবা অপারেশনাল কালেকশন পয়েন্ট রয়েছে, সেগুলি দ্রুত সরিয়ে ফেলতে হবে。


বিজ্ঞপ্তির মূল পয়েন্টগুলো একনজরে:


অবৈধ উচ্ছেদ: রাজ্যের সমস্ত জেলায় ছড়িয়ে থাকা অনুমোদনহীন টোলগেট এবং কালেকশন পয়েন্টগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে。


পুনরায় বসানোয় নিষেধাজ্ঞা: একবার উচ্ছেদের পর যাতে পুনরায় এই ধরনের কোনও ড্রপগেট বা ব্যারিকেড না বসানো হয়, জেলাশাসকদের তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে。


যাত্রী হয়রানি বন্ধ: কোনও ভাবেই যাতে যাত্রীদের কাছ থেকে এই সব অবৈধ পয়েন্ট থেকে টাকা আদায় না করা হয়, সেদিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে。


বৈধ টোলগেটের তথ্য তলব: রাজ্যে বর্তমানে কতগুলি বৈধ টোলগেট রয়েছে, সেগুলি কারা পরিচালনা করছে এবং তাদের টেন্ডারের মেয়াদ কতদিন—এই সমস্ত খুঁটিনাটি তথ্য জমা দিতে বলা হয়েছে。


সময়সীমা: বৈধ এবং অথোরাইজড কালেকশন পয়েন্ট সম্পর্কিত সমস্ত তথ্য দিয়ে আগামী ১৫ মে, শুক্রবার দুপুর ১২টার মধ্যে মুখ্যসচিবের দপ্তরে রিপোর্ট জমা করতে হবে。


রাজনৈতিক মহলের মতে, সড়ক পরিবহণে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে এবং তোলাবাজি রুখতেই সরকারের এই এই কড়া দাওয়াই।

এই খবরটি শেয়ার করুন
Facebook WhatsApp X

মন্তব্যসমূহ