পোস্টগুলি

দেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সামরিক নেতৃত্বে বড় বদল, নতুন সিডিএস ও নৌপ্রধান পেল দেশ

ছবি
 দেশের সামরিক নেতৃত্বে বড়সড় রদবদল ঘটাল কেন্দ্র। ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ করা হল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্যমকে। আগামী ৩০ মে বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। একই সঙ্গে তিনি সামরিক বিষয়ক দপ্তরের (Department of Military Affairs) সচিব হিসেবেও কাজ করবেন। বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের (NSCS) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রহ্মণ্যম। গত বছরের ৩১ জুলাই তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ (VCOAS) পদ থেকে অবসর নেন। প্রায় ৩৯ বছরের দীর্ঘ সামরিক জীবনে তিনি সেন্ট্রাল কম্যান্ডের জিওসি-ইন-সি হিসেবেও দায়িত্ব সামলেছেন। ১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর গাড়োয়াল রাইফেলসের অষ্টম ব্যাটালিয়নে কমিশন লাভ করেন তিনি। অসমে অপারেশন রাইনো, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযান এবং পশ্চিম সীমান্তে স্ট্রাইক কর্পস পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। তাঁর অসামান্য অবদানের জন্য পিভিএসএম, এভিএসএম, সেনা মেডেল এবং ভিএসএম সম্মান...