| ইজরায়েলকে কড়া বার্তা দিলেন কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। |
তেহরান: লেবাননে ইজরায়েলি সেনাকে অবিলম্বে তাদের যুদ্ধপূর্ব অবস্থানে ফিরে যেতে হবে। ইজরায়েলের কাছে হিজবুল্লাহর (Hezbollah) এটাই এখন প্রাথমিক এবং মূল দাবি বলে জানাল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি (IRGC)।
কুদস ফোর্সের কমান্ডারের কড়া হুঁশিয়ারি
কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি (Esmail Qaani) সম্প্রতি জানিয়েছেন, মার্কিন-ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত শুরুর আগে ইজরায়েলি সেনা লেবাননের যে অবস্থানে ছিল, তাদের সেখানেই পিছু হটতে হবে। হিজবুল্লাহর লড়াইয়ের প্রশংসা করে তিনি বলেন, যোদ্ধারা খুব শীঘ্রই তাদের এই "সাহসী প্রতিরোধের ফলাফল" নিজেদের চোখেই দেখতে পাবেন।
আরও পড়ুন: কুয়েত বিমানবন্দরে ভয়াবহ হামলা! চরম আতঙ্ক, বাড়ানো হল নিরাপত্তা
'ইজরায়েলকে মুছে ফেলা সম্ভব'
লেবাননে ইজরায়েলি দখলদারির বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করাকে "সমস্ত মুসলিমদের কর্তব্য" বলে মন্তব্য করেছেন ইসমাইল কানি। পাশাপাশি ইজরায়েলকে কড়া বার্তা দিয়ে তাঁর সংযোজন, "এই অঞ্চল থেকে ইজরায়েলকে পুরোপুরি মুছে ফেলা একটি অর্জনযোগ্য লক্ষ্য।" মধ্যপ্রাচ্যের এই চরম উত্তপ্ত পরিস্থিতিতে আইআরজিসি-র শীর্ষ কমান্ডারের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।