|
|
| ইজরায়েলকে অস্ত্র সরবরাহ সীমিত করার বিলে মার্কিন কংগ্রেসে বাড়ছে সমর্থন। (ছবি: আল জাজিরা) |
ওয়াশিংটন: ইজরায়েলকে মার্কিন অস্ত্র পাঠানো সীমিত করার জন্য আনা একটি বিলে আমেরিকায় সমর্থন ক্রমশ বাড়ছে। মার্কিন কংগ্রেসওম্যান ডেলিয়া রামিরেজ (Delia Ramirez) যখন প্রথমবার ইজরায়েলে অস্ত্র পাঠানোর বিরুদ্ধে আংশিক নিষেধাজ্ঞা জারির জন্য 'ব্লক দ্য বম্বস অ্যাক্ট' (Block the Bombs Act) ঘোষণা করেছিলেন, তখন মাত্র ২১ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা তাঁকে এই পদক্ষেপে সমর্থন জানিয়েছিলেন।
সমর্থন বেড়ে দাঁড়াল ৭৩
কিন্তু এক বছর পর পরিস্থিতি অনেকটাই বদলেছে। বর্তমানে এই আইনি প্রস্তাবটিতে ৭৩ জন কো-স্পনসর বা সহ-উদ্যোক্তা রয়েছেন। ফিলিস্তিনি অধিকার রক্ষায় আন্দোলনকারীরা এই ক্রমবর্ধমান সমর্থনকে একটি "ঐতিহাসিক" অগ্রগতি বলে বর্ণনা করছেন।
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে যুদ্ধে সায় নেই খোদ মার্কিন জনতার! জনমত সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
'চরমপন্থী বিল এখন মূলধারায়'
ক্যাপিটল হিলে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই বিল প্রসঙ্গে কংগ্রেসওম্যান রামিরেজ বলেন, "অনেকেই একসময় ভেবেছিলেন যে এই বিলটি অত্যন্ত চরমপন্থী একটি পদক্ষেপ। কিন্তু বাস্তব হলো, এটি এখন বেশ মূলধারার বা সাধারণ একটি বিষয়ে পরিণত হয়েছে।" বিশেষজ্ঞদের মতে, এই বিলের প্রতি সমর্থন বৃদ্ধি মার্কিন রাজনীতির অন্দরে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে তৈরি হওয়া নতুন সমীকরণেরই ইঙ্গিত দিচ্ছে।