ব্যালট পেপারে শুরু ভাগ্য পরীক্ষা! ৫১ আসনে লিড তৃণমূলের, ৫৪-তে এগিয়ে বিজেপি
বাংলার ভাগ্যনির্ধারণী সকাল! ২৯৩টি আসনের ফলাফল জানতে প্রহর গুনছে গোটা রাজ্য। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক সকাল আটটা বাজতেই শুরু হলো ২০২৬ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। রাজ্যের মোট ৭৭টি কাউন্টিং সেন্টারে এই মুহূর্তে চলছে পোস্টাল ব্যালট গণনার কাজ।
প্রাথমিক ট্রেন্ডে শাসক দল ও প্রধান বিরোধী দলের মধ্যে সমানে সমানে টক্কর লক্ষ্য করা যাচ্ছে। পোস্টাল ব্যালট গণনার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে বিজেপি ৫৪টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৫১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, কংগ্রেস লিড পেয়েছে ১টি আসনে।কোথায় কে এগিয়ে?
তৃণমূল কংগ্রেস: শাসক দল আপাতত জয়নগর, বারুইপুর পূর্ব, বাগনান, জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুর এবং সামশেরগঞ্জ আসনে নিজেদের লিড বজায় রেখেছে।
বিজেপি: পদ্ম শিবির এগিয়ে রয়েছে কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, আলিপুরদুয়ার এবং ফালাকাটা আসনে।
কংগ্রেস: মালতীপুর আসনে এগিয়ে রয়েছে হাত শিবির।
পোস্টাল ব্যালট শেষ করে ইভিএম গণনা শুরু হলে এই সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে আগামী কয়েক ঘণ্টা বাংলার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন