ভবানীপুরে ইঞ্চি ইঞ্চির লড়াই! তৃতীয় রাউন্ড শেষে ৮৯৮ ভোটে এগিয়ে মমতা
প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে ভবানীপুরের লড়াইয়ের রং। কখনও পদ্ম তো কখনও জোড়াফুল— দুই হেভিওয়েটের দ্বৈরথে রীতিমতো কাঁটা ঘোরে দুলছে ভাগ্যপরীক্ষা। প্রথম রাউন্ডে লিড নেওয়ার পর ফের একবার স্বস্তির খবর তৃণমূল শিবিরে। তৃতীয় রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে পুনরায় এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গণনাকেন্দ্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, তৃতীয় রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯৩৫৯টি ভোট। অন্যদিকে, গেরুয়া শিবিরের শুভেন্দু অধিকারীর ঝুলিতে এসেছে ৮৪৬১টি ভোট। অর্থাৎ, এই দফার শেষে তৃণমূল নেত্রী বর্তমানে ৮৯৮ ভোটে এগিয়ে রয়েছেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লড়াই এখন সমানে-সমানে। প্রথম রাউন্ডের প্রায় ২ হাজারি লিড তৃতীয় রাউন্ডে ১ হাজারের নিচে নেমে আসায় উত্তেজনার পারদ চড়েছে। ২০ রাউন্ডের দীর্ঘ লড়াইয়ে এই ৮৯৮ ভোটের ব্যবধান যে কোনও সময় উল্টে যেতে পারে। একদিকে যখন তৃণমূল নেত্রীর লিড পুনরুদ্ধারে উচ্ছ্বসিত কর্মীরা, অন্যদিকে শুভেন্দুর কড়া টক্কর ভাবিয়ে তুলছে ঘাসফুল শিবিরকে। ভবানীপুরের এই ‘পিকচার’ এখনও অনেক বাকি!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন