OLX-এ গাড়ি বিক্রির বিজ্ঞাপনই কাল! শিলিগুড়ির সেই নম্বর প্লেট কাজে লাগিয়েই কি চন্দ্রনাথকে খুন?

 শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘাতক গাড়ির রহস্যভেদে বড়সড় সাফল্য পেল তদন্তকারীরা। মধ্যমগ্রামে যে গাড়িটি ব্যবহার করে অপারেশন চালানো হয়েছিল, তার নম্বর প্লেটটি ভুয়ো ছিল। সেই নম্বরের আসল গাড়ির হদিস এবার মিলল সুদূর শিলিগুড়িতে।

নেপথ্যে OLX কানেকশন?

শিলিগুড়ির মাটিগাড়া এলাকার বাসিন্দা উইলিয়াম জোসেফের নামে ওই নম্বরটি নথিভুক্ত রয়েছে। বুধবার গভীর রাতে জোসেফকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তিনি দিন পনেরো আগে তাঁর গাড়িটি বিক্রি করার জন্য অনলাইন পোর্টাল 'OLX'-এ একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। প্রাথমিক অনুমান, ঘাতক বাহিনী সেখান থেকেই গাড়ির ছবি ও নম্বর সংগ্রহ করে ভুয়ো প্লেট তৈরি করেছিল। শিলিগুড়ি পুলিশ জোসেফের গাড়ির চেসিস নম্বর ও নথি খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে যে, তাঁর গাড়িটি খুনের সময় শিলিগুড়িতেই ছিল।


তদন্তে নয়া মোড়:

তদন্তকারীদের ধারণা, অপরাধ আড়াল করতেই সুপরিকল্পিতভাবে অন্য একটি শহরের গাড়ির নম্বর ব্যবহার করা হয়েছিল। এদিকে, খুনের ঘটনায় ব্যবহৃত একটি মোটরবাইক ইতিমধ্যেই কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে, শুধুমাত্র নম্বর চুরি না কি এই শিলিগুড়ি যোগের নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। শুভেন্দুর ‘ছায়াসঙ্গী’ খুনের এই ‘হাইটেক’ ছক দেখে তাজ্জব দুঁদে অফিসাররাও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বড় মোড়! গ্রেফতার ৩ ভাড়াটে খুনি

নিউটাউনে TMC-BJP সংঘর্ষ, বিজয় মিছিলে হামলার অভিযোগে চাঞ্চল্য! বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

'৪ তারিখের পর দিল্লির বাবারা...', চন্দ্রনাথের মায়ের মনে পড়ছে অভিষেকের সেই থ্রেট'!