চন্দ্রনাথ খুনে বারাসত থেকে উদ্ধার দ্বিতীয় বাইক! আততায়ীর খোঁজে ভিন রাজ্যে ‘সিট’
তদন্তে এবার উত্তরপ্রদেশ যোগ:
শুধু বাইক উদ্ধারই নয়, এই খুনের কিনারা করতে এবার ভিন রাজ্যেও পাড়ি দিল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। তদন্তের সূত্র ধরে সিট-এর একটি প্রতিনিধি দল ইতিমধ্য়েই উত্তরপ্রদেশে পৌঁছেছে বলে খবর। পুলিশের প্রাথমিক ধারণা, এই হত্যাকাণ্ডে ভিন রাজ্যের কোনো পেশাদার সুপারি কিলার বা ‘শার্প শুটার’ চক্র জড়িত থাকতে পারে।
উদ্ধার হওয়া বাইক থেকে কি মিলবে ক্লু?
ফরেনসিক বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন বারাসত থেকে উদ্ধার হওয়া এই বাইকটি। এর থেকে পাওয়া হাতের ছাপ বা ইঞ্জিনের তথ্য ঘাতকদের হদিস দিতে সাহায্য করতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে একটি সন্দেহজনক বাইক ও ঘাতক গাড়ির ভুয়ো নম্বর প্লেটের রহস্য সামনে এসেছিল। এবার দ্বিতীয় এই বাইকটি উদ্ধার হওয়াকে তদন্তের অন্যতম প্রধান ‘ব্রেক থ্রু’ বলে মনে করা হচ্ছে।
তবে ঘটনার দু’দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। উত্তরপ্রদেশে যাওয়া সিট-এর দলটির কাছ থেকে কোনো নতুন তথ্য আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন