প্রোফাইলে ‘প্রাক্তন’ জুড়তে নারাজ! সরকারের মেয়াদ ফুরোলেও সমাজমাধ্যমে এখনও ‘মুখ্যমন্ত্রী’ মমতাই


বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়ার পর রাতেই পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যপাল আরএন রবি। কিন্তু সমাজমাধ্যমে নিজের পরিচয় বদলাননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও ফেসবুক বা এক্স হ্যান্ডলে নিজেকে ‘পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী’ হিসেবেই উল্লেখ করছেন তিনি ।


সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন জিতে নিয়েছে বিজেপি, আর শাসকদল তৃণমূল পেয়েছে ৮০টি আসন। নিজের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন মমতা। এই পরিস্থিতিতে ইস্তফা দেওয়াই নিয়ম হলেও, তিনি তা করেননি। উল্টে বিজেপির বিরুদ্ধে প্রথম থেকেই ভোট লুটের অভিযোগ তুলে ইস্তফা দিতে নারাজ তিনি।


আগামী শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ। কিন্তু বৃহস্পতিবার রাতে বিধানসভা ভেঙে যাওয়ার পর থেকে শপথগ্রহণ পর্যন্ত রাজ্যের শাসনভার কার হাতে থাকবে, তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান বিশেষজ্ঞদের মতে, মন্ত্রিসভা বা বিধানসভার অস্তিত্ব না থাকায় রাজ্যপালের হয়ে কাজ চালানোর কোনও প্রতিনিধি আপাতত নেই, তাই রাজ্যপাল এখন সরাসরি নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বড় মোড়! গ্রেফতার ৩ ভাড়াটে খুনি

নিউটাউনে TMC-BJP সংঘর্ষ, বিজয় মিছিলে হামলার অভিযোগে চাঞ্চল্য! বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

টালিগঞ্জে হাই-ভোল্টেজ লড়াই! অরূপ বিশ্বাসের হ্যাটট্রিক নাকি পাপিয়া অধিকারীর চমক?