৯ মে ব্রিগেডে বিজেপি সরকারের মেগা শপথ, মুখ্যমন্ত্রীর দৌড়ে শুভেন্দু এগিয়ে? আসছেন মোদী-শাহ
ব্রিগেডে ৯ মে শপথ, বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে?
ব্রিগেডে মেগা শপথের প্রস্তুতি
মুখ্যমন্ত্রীর দৌড়ে কারা?
২০৭টি আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে বিজেপি। তবে সকলের নজর এখন একটাই প্রশ্নের দিকে— কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের গড় ভবানীপুরে পরাজিত করায় পুরস্কার হিসেবে তাঁর নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এছাড়াও শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত ও উৎপল মহারাজের নামও তালিকায় রয়েছে।
৮ মে কলকাতায় আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তাঁরাই বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজ তদারকি করবেন। আজ যে নামটির ওপর সিলমোহর পড়বে, তিনিই শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ।
শনিবারের এই অনুষ্ঠানে এনডিএ (NDA) শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন