শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা-নিশীথরা, বাংলার নতুন মন্ত্রিসভায় বড় বার্তা বিজেপির

 কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর. এন. রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। শুভেন্দুর সঙ্গেই রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরও পাঁচজন। কারা কারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন?


শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। তবে এখনও পর্যন্ত মন্ত্রীদের দফতর বণ্টন হয়নি।

মন্ত্রিসভায় অঞ্চল ও সম্প্রদায়ের ভারসাম্যের বার্তা

নতুন মন্ত্রিসভায় মহিলা প্রতিনিধি হিসেবে রয়েছেন অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে শপথ নেন নিশীথ প্রামাণিক। আদিবাসী মুখ হিসেবে জায়গা পেয়েছেন ক্ষুদিরাম টুডু, আর মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে শপথ নেন অশোক কীর্তনিয়া

হুডখোলা গাড়িতে ব্রিগেডে শুভেন্দু

শপথগ্রহণ অনুষ্ঠানে গেরুয়া পাঞ্জাবি পরে পৌঁছন শুভেন্দু অধিকারী। হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র সঙ্গে তাঁর প্রবেশ ঘিরে ব্রিগেডে উৎসবের আবহ তৈরি হয়।

উপস্থিত ২১ রাজ্যের মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে ২১ রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধিক রাজ্যের উপমুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং বহু বিশিষ্ট নেতা উপস্থিত ছিলেন। ফলে ব্রিগেডের এই অনুষ্ঠান জাতীয় রাজনীতিতেও বিশেষ গুরুত্ব পেয়েছে।

নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন। শুক্রবার নিউ টাউনে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাঁকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে বিজেপির নির্বাচিত বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে বড় মোড়! গ্রেফতার ৩ ভাড়াটে খুনি

নিউটাউনে TMC-BJP সংঘর্ষ, বিজয় মিছিলে হামলার অভিযোগে চাঞ্চল্য! বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ

টালিগঞ্জে হাই-ভোল্টেজ লড়াই! অরূপ বিশ্বাসের হ্যাটট্রিক নাকি পাপিয়া অধিকারীর চমক?