আরজি কর-কাণ্ডে হাইকোর্টের মেগা অ্যাকশন, ৪৮ ঘণ্টায় সিবিআই-এর ‘সিট’ গঠনের নির্দেশ

BI forms SIT for RG Kar case investigation Kolkata High Court
 

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার তদন্তে এক নজিরবিহীন ঐতিহাসিক মোড়। গত ২০২৪ সালের অক্টোবর মাসে চার্জশিট পেশের পর থেকে পরবর্তী ১ বছর ৭ মাসে সিবিআই (CBI) আসলে কী তদন্ত করল, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। আর তার পরেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে ৩ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) গঠনের নির্দেশ দিল আদালত। আগামী ২৫ জুন এই মামলার পরবর্তী শুনানি, ওই দিনই সিট-কে নতুন তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।


ঘটনার রাত থেকে শেষকৃত্য— স্ক্যানারে সবটা:

আদালতের নির্দেশ অনুযায়ী, নবগঠিত এই ‘সিট’ আর জি কর কাণ্ডের সেই অভিশপ্ত রাত থেকে শুরু করে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত ঠিক কী কী ঘটেছিল, তার পুঙ্খানুপুঙ্খ ঘটনাক্রম (Timeline) নতুন করে খতিয়ে দেখবে। সিবিআই আদালতকে জানিয়েছে, তারা ইতিমধ্যে ৭০-৮০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে।


খুলল ‘আর জি কর ফাইলস’, নজরে প্রভাবশালীরা:

২০২৪ সালের ৮ আগস্টের সেই নৃশংস ঘটনার পর শিয়ালদহ আদালত ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও, নির্যাতিতার পরিবার দাবি করেছিল আসল রাঘববোয়ালরা এখনও আড়ালে। সম্প্রতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গে ক্ষমতার পরিবর্তন হতেই, নির্বাচনী প্রতিশ্রুতি মেনে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর জি কর মামলার ফাইল নতুন করে খোলার নির্দেশ দেন। নবান্নের নির্দেশে ইতিমধ্যেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীতি গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে।


সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার রাতে তৎকালীন মুখ্যমন্ত্রী বা কোনও প্রভাবশালী মন্ত্রী পুলিশকে আড়াল করতে ফোনে বা মেসেজে কোনও নির্দেশিকা জারি করেছিলেন কি না, তা-ও এবার খতিয়ে দেখবে সিবিআই-এর এই নতুন ‘সিট’। ২৫ জুনের মেগা রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ।য