কাটরায় আন্তর্জাতিক দেবী মিউজিয়াম গড়ার পরিকল্পনা, বৈঠক করলেন জম্মু-কাশ্মীরের এলজি মনোজ সিনহা
বৈঠকে বোর্ডের সদস্য এবং সংশ্লিষ্ট আধিকারিকরা প্রস্তাবিত মিউজিয়ামকে আধুনিক প্রযুক্তি-নির্ভর বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে নানা পরামর্শ দেন।
আধিকারিকদের মতে, এই মিউজিয়ামে মা শক্তির ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, স্থানীয় সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দর্শনার্থীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করা হবে।
প্রস্তাবিত আন্তর্জাতিক দেবী মিউজিয়ামে ৫১ শক্তিপীঠের পবিত্র প্রতীক ও দেবী দুর্গার নয়টি ঐশ্বরিক রূপ তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে immersive storytelling, ঐতিহাসিক নিদর্শন, স্থানীয় ঐতিহ্য এবং আধুনিক প্রদর্শন প্রযুক্তি।
কাটরা মূলত বৈষ্ণোদেবী যাত্রার জন্য পরিচিত। তাই এই মিউজিয়াম তৈরি হলে দেশ-বিদেশের পুণ্যার্থী ও পর্যটকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গন্তব্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
