Starflix Bengali News | বাংলার খবর সবার আগে

STARFLIX বাংলা News

সত্য খবর • দ্রুত আপডেট • বাংলা ভাষায়

ব্রেকিং নিউজ সর্বশেষ বাংলা খবর পেতে Starflix Bengali News ফলো করুন • আজকের ব্রেকিং নিউজ • রাজনীতি, খেলা, কলকাতা, দেশ-বিদেশের সব আপডেট

সর্বশেষ খবর

সোনা পাপ্পু মামলায় কলকাতার ১০ জায়গায় ED হানা, ব্যবসায়ী ও পুলিশকর্মীর বাড়িতে তল্লাশি

সোনা পাপ্পু মামলায় কলকাতার ১০  জায়গায় ED তল্লাশি অভিযান
 

কলকাতা: প্তাহের শেষেই শহর জুড়ে ইডি-র মেগা ফ্রাইডে অপারেশন। কুখ্যাত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর জমি জালিয়াতি ও কোটি কোটি টাকার আর্থিক তছরুপের মামলার শিকড় খুঁজতে শুক্রবার সাতসকাল থেকে অ্যাকশনে কেন্দ্রীয় গোয়েন্দারা। কলকাতা ও মুর্শিদাবাদের অন্তত ৮ থেকে ১০টি হাই-প্রোফাইল ঠিকানায় একযোগে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউটাউনের সিআরপিএফ (CRPF) ক্যাম্প থেকে তড়িঘড়ি আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তলব করা হয়েছে।


ভবানীপুরে প্রোমোটারের বাড়ি ঘেরাও, পার্ক স্ট্রিটের ক্যাফেতেও হানা:

এদিন সকাল হতেই ভবানীপুরের আশুতোষ বিশ্বাস রোডের এক প্রভাবশালী প্রোমোটার অতুল কাঠারিয়ার বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা। ইডি সূত্রে খবর, ধৃত সোনা পাপ্পুর বেআইনি রিয়েল এস্টেট সিন্ডিকেটের সঙ্গে এই প্রোমোটারের সরাসরি লেনদেন ছিল। ভবানীপুরের পাশাপাশি বালিগঞ্জ প্লেসের একটি বিলাসবহুল বহুতল এবং পার্ক স্ট্রিটের ৪ নম্বর রয়েড স্ট্রিটের একটি নামী ক্যাফেতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। ডিজিটাল লেনদেন ও নথিপত্র খতিয়ে দেখতেই এই ক্যাফে হানা বলে খবর।


কান্দিতে প্রাক্তন আইসি-র রাজপ্রাসাদে গোয়েন্দারা:

কলকাতার পাশাপাশি ইডি-র এই তল্লাশির বড় ঝাপটা পৌঁছেছে মুর্শিদাবাদের কান্দিতে। জমি জালিয়াতির এই আন্তর্জাতিক চক্রে জড়িত থাকার অভিযোগে এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন কালীঘাট থানার প্রাক্তন আইসি তথা বর্তমান ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। শুক্রবার সকালে কান্দিতে শান্তনুর প্রাসাদোপম বিলাসবহুল বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পুলিশি উর্দির আড়ালে সোনা পাপ্পুর সিন্ডিকেটের টাকা কীভাবে এবং কার নির্দেশে খাটানো হয়েছিল, তা জানতেই এই তল্লাশি।


জেরায় মিলল বিস্ফোরক ‘প্রভাবশালী’ সূত্র:

গত ১৮ মে, দীর্ঘ তিন মাস লুকোচুরির পর ইডি দপ্তরে আত্মসমর্পণ করেছিলেন তোলাবাজি ও জমি দখলের মূল পান্ডা সোনা পাপ্পু। ১০ ঘণ্টার ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রের দাবি, হেফাজতে সোনা পাপ্পুকে জেরা করে এক মারাত্মক চক্রান্তের তথ্য মিলেছে। একাধিক ভুয়ো সংস্থার (Shell Companies) মাধ্যমে কোটি কোটি টাকার কালো টাকা সাদা করা হয়েছিল। শুধু তাই নয়, তোলাবাজি ও সিন্ডিকেটের এই বিপুল লভ্যাংশের একটা বড় অংশ পৌঁছে যেত রাজ্যের একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার পকেটে। আজ মূলত সেই প্রভাবশালীদের অ্যাকাউন্টের হদিশ ও ডিজিটাল নথির খোঁজে কোমর বেঁধে নেমেছে ইডি।