আমেরিকার ইদাহো (Idaho)-তে আয়োজিত 'গানফাইটার স্কাইস এয়ার শো'-তে (Gunfighter Skies Air Show) ঘটে গেল এক চরম বিপত্তি। রবিবার মাঝ আকাশে কসরত দেখানোর সময় মুখোমুখি সংঘর্ষ হয় মার্কিন নৌবাহিনীর দুটি 'গ্রাউলার' (Growler) ফাইটার জেটের। চোখের পলকে বিমানে আগুন ধরে যায়। তবে স্বস্তির খবর হলো, বিমান দুটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই ৪ জন ক্রু মেম্বার বা পাইলট প্যারাস্যুট নিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
মাঝ আকাশে কীভাবে ঘটল এই দুর্ঘটনা? সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার বেশ কয়েকটি রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মাঝ আকাশে দুটি যুদ্ধবিমান ধাক্কা খাওয়ার পর আগুনের কুণ্ডলী পাকিয়ে মাটির দিকে ধেয়ে আসছে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "হঠাৎ করেই আমার পাশের একজন চিৎকার করে ওঠে। আমি পিছনে ঘুরতেই দেখি আকাশ থেকে ৪টি প্যারাস্যুট নিচে নামছে, আর তার ঠিক পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।"
BREAKING: Mid-air collision involving Navy Super Hornets/Growlers during Gunfighter Skies Air Show at Mountain Home Air Force Base in Idaho; 4 parachutes seen. pic.twitter.com/EuuDAaT6GI— AZ Intel (@AZ_Intel_) May 17, 2026
লকডাউন ঘোষণা ও এয়ার শো বাতিল এই দুর্ঘটনার পর মাউন্টেন হোম এয়ারফোর্স বেস (Mountain Home Air Force Base) থেকে রবিবার দুপুর ১২:৩০ মিনিট নাগাদ সম্পূর্ণ বেসটিতে লকডাউন ঘোষণা করা হয়। বেসের তরফ থেকে জানানো হয়েছে, জরুরি উদ্ধারকারী দল সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
নিরাপত্তার খাতিরে রবিবারের বাকি এয়ার শো বাতিল করেছে পুলিশ এবং সাধারণ মানুষকে আপাতত ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
.png)