বিশ্ব কূটনীতির মঞ্চে ভারতের উত্থানের আরও এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত তৈরি হলো স্ক্যান্ডিনেভিয়ায়। পাঁচ দেশের বিদেশ সফরের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’-এ ভূষিত করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর প্রাপ্ত মোট পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৩১-এ।
গোথেনবার্গে উষ্ণ অভ্যর্থনা ও মেগা বৈঠক সুইডেনের গোথেনবার্গে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন (Ulf Kristersson)। এই সম্মান প্রদানকে কেবল কূটনৈতিক সৌজন্য হিসেবে নয়, বরং ভারত-সুইডেন সম্পর্কের গভীরতা ও পারস্পরিক আস্থার প্রতীক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকে উঠে আসে ভবিষ্যৎ সহযোগিতার একাধিক মূল ক্ষেত্র—
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্টার্টআপ ইকোসিস্টেম।
প্রতিরক্ষা ব্যবস্থা ও মহাকাশ গবেষণা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন।
Jag tilldelades nyss Nordstjärneorden. Detta är inte bara en ära för mig, utan för hela Indiens 1,4 miljarder människor.
Det är också en hyllning till alla våra vänner i Sverige som har stärkt relationerna mellan Indien och Sverige och lagt en stark grund. Må vänskapen mellan… pic.twitter.com/MUjnrTEyTD
সুদূর ইউরোপে শঙ্খ ও উলুধ্বনি! কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সংবর্ধনাও এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে। সেখানে সুদূর ইউরোপের মাটিতেও ভারতীয় সংস্কৃতির এক প্রাণবন্ত রূপ দেখা যায়। বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের উদ্যোগে ঐতিহ্যবাহী বরণ, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।
২০১৮ সালের পর এটি নরেন্দ্র মোদীর দ্বিতীয় সুইডেন সফর। আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং সুদৃঢ় কূটনীতির ক্ষেত্রে এই সফর এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করা হচ্ছে।